ফরিদপুরে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন মাইক্রোবাসের আরও ছয় যাত্রী।

রোববার (২১ মার্চ) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে খুলনাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীসহ দুজন মারা যান। এছাড়া মাইকো্রবাসের আরও ১০ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে এক শিশুসহ ৪ জন মারা যায়।

করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে করিম হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনার ব্যবস্থা করা হয়েছে। তবে হতাহতের পরিচয় এখনো জানা যায়নি বলেও জানান তিনি।