মেহেরপুর জেলা প্রতিনিধি: মোঃ রাসেল আলী: মেহেরপুর জেলার গাংনী উপজেলাতে তিন দিনব্যাপী “ফলদ বৃক্ষমেলার” উদ্বোধন করা হয়েছে”। বুধবার সকাল সাড়ে ১১ টার সময় গাংনী উপজেলা চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়। গাংনী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিঃ ছিলেন মেহেরপুর- ২ আসনের” সংসদ সদস্য “মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
উপজেলা নির্বাচনী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন বিশেষ অতিথিঃ উপজেলা চেয়ারম্যানঃ এম এ খালেক, ভাইস চেয়ারম্যানঃ রাশিদুল হক জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যানঃ ফারহানা ইয়াসমিন। আরো উপস্থিত ছিলেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাঃ ওবায়দুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদঃ এম শাহাবুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকঃ গোলাম মোস্তফা সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী। উদ্বোধনের পূর্বে গাংনী উপজেলার প্রধান প্রধান সড়ক দিয়ে বর্ণাঢ্য রেলি করা হয়। মেলায় ১৮ টি স্টল স্থান পেয়েছে।


