ফিরলেন আমলা মুস্তাফিজের বলে

ক্রীড়া প্রতিবেদক : পচেফস্ট্রুমে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে। দুপুর ২টায় মাঠে নেমেছে দুই দল।

স্কোর: দক্ষিণ আফ্রিকা ৭০/৩। ২১ ওভার। ব্যাটিং: ফাফ ডু প্লেসি (০) ও টেম্বা বাভুমা (৮)।
আউট: হাশিম আমলা (২৮)

মুস্তাফিজের দ্বিতীয় সাফল্য: চতুর্থ দিনের শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দিলেন মুস্তাফিজুর রহমান। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হাশিম আমলার উইকেট পেয়েছেন মুস্তাফিজ। অফস্ট্যাম্পের বাইরের বল শট খেলতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ দেন ২৮ রান আমলা। রাউন্ড দ্য উইকেট থেকে আমলাকে আউট করতে কাটার দিয়েছিলেন মুস্তাফিজ। ‘ফাঁদে’ পা দিয়ে আমলা সাজঘরে।

আশাজাগানিয়া বোলিং: প্রথম ইনিংসে বোলিংয়ে বাংলাদেশ ছিল ছন্দহীন। বিবর্ণ বোলিংয়ে প্রোটিয়াদের রান তুলতে বেগ পেতে হয়নি। তবে দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই লাইন লেন্থ মেনে বোলিং করে যান বোলাররা। ভালো বোলিংয়ে মুস্তাফিজ, শফিউলরা ফিরে পেয়েছে আত্মবিশ্বাস। তৃতীয় দিনের শেষ সেশনের আশা জাগানো বোলিং আজও করতে পারেন কিনা সেটাই দেখার।

কোথায় গিয়ে থামবে দক্ষিণ আফ্রিকা: প্রথম ইনিংসে ১৭৬ রানের লিড পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ২২০ রানে এগিয়ে স্বাগতিকরা।ফাফ ডু প্লেসির দল কোথায় গিয়ে থামে সেটাই দেখার।

ব্যাটসম্যানদের নিতে হবে দায়িত্ব: পচেফস্ট্রুমের মন্থর এবং নিষ্প্রাণ উইকেট থেকে বোলাররা কোনো সাহায্য পাচ্ছে না। টেস্ট ম্যাচ বাঁচাতে হলে দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের বড় ভূমিকা রাখতে হবে। মুশফিক, তামিম, মাহমুদউল্লাহদের খেলতে হবে বড় ইনিংস।