ক্রীড়া ডেস্ক : আইপিএলের ৩৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন গৌতম গাম্ভীর। তিনি অবশ্য ফিল্ডিং করার সিধান্ত নিয়েছেন।
কলকাতার একাদশে অবশ্য কোনো পরিবর্তন নেই। অপরিবর্তিত একাদশ নিয়েই খেলবে তারা। এদিকে হায়দরাবাদের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। আশিষ নেহেরা ও দীপক হুদা একাদশের বাইরে চলে গেছেন। তাদের পরিবর্তে খেলবেন সিরাজ ও বিপুল শর্মা।
প্রথম দেখায় কলকাতার ইডেন গার্ডেনসে ১৭ রানে হেরেছিল হায়দরাবাদ। আজ ঘরের মাঠে সেই হারের প্রতিশোধ নিতে পারে কিনা দেখার বিষয়।
৯ ম্যাচের ৭টিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে ৯ ম্যাচের ৫টিতে জিতে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ।


