ফেনীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ১৫ জন গুরুতর

ফেনী প্রতিনিধি : মঙ্গলবার বিকেলে বালুভর্তি ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ এলাকার সমিতির বাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ১৫ জন গুরুতর আহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী জোনাকী পরিবহনের সঙ্গে বালুভর্তি ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। দুর্ঘটনায় আহত ১৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিক নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) মাহবুব সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছেন।

ফেনীর মহিপাল হাইওয়ে ওসি আবদুল আউয়াল জানান, নিহতদের লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।