চাকুরী ডেস্কঃ জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী; জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে ‘হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর’ নিয়োগের জন্য ফেনী জেলার স্থায়ী বাসিন্দাদের থেকে দরখাস্ত আহ্বান করেছে।
পদের নাম: হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৪৩টি
বেতন স্কেল: ৯,৩০০/-২২,৪৯০/ টাকা।
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ/ সমমানের জিপিএসহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক /সমমানের পরীক্ষায় পাস। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দের গতি থাকতে হবে।
আবেদনের বিস্তারিত http://www.feni.gov.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের সময়সীমা: ১৬ অক্টোবর, ২০১৯ তারিখ পর্যন্ত।



