ফেনী থেকে মেছোবাঘ উদ্ধার

জেলা প্রতিবেদকঃ ফেনীর সোনাগাজী উপজেলায় গ্রামবাসী ধাওয়া করে একটি মেছোবাঘ উদ্ধার করেছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে সোনাগাজী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তুলাতলী গ্রামের লোকালয়ে এলে গ্রামের লোকজন ধাওয়া করে মেছোবাঘটি আটক করে। খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ মেছবাঘটি উদ্ধার করে। পরে পুলিশ মেছোবাঘটি  অবমুক্ত করার জন্য দুপুরে ফেনীর বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন আহমেদ সত্যতা নিশ্চিত করেছেন।
ফেনীর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নারায়ন চন্দ্র ভৌমিক বলেন, বিকেল ৪টার দিকে সোনাগাজী উপকূলীয় এলাকার কেওড়াবনে মেছোবাঘটিকে অবমুক্ত করা হয়।
তিনি জানান, কয়েকদিন আগে সোনাগাজী থেকে একটি হরিণ উদ্ধার হয়। সেটিকে  জেলা বন বিভাগের কর্মকর্তারা কাজীর বাগ ইকো পার্কে অবমুক্ত করেছেন।