ফেব্রুয়ারিতেই বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

খেলা ডেস্কঃ আইসিসির ফিউচার প্ল্যানে আগামী মার্চ মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। তবে গুঞ্জন উঠেছে, মার্চে নয় আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে দল।
এর পিছনে কারণও আছে। মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকি উপলক্ষ্যে আন্তর্জাতিক প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে ব্যস্ত থাকবে দেশের ক্রিকেট। মূলত সে কারণেই সিরিজটি এগিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। তবে সবকিছু এখনো চূড়ান্ত হয়নি।
সোমবার (০৬ জানুয়ারি) গণমধ্যমকে এ তথ্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তিনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। খুব দ্রুতই চূড়ান্ত কিছু জানাতে পারবো।’
তবে বিশ্বস্থ একটি সূত্রে জানা গেছে, আগামী ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।