‘ফেব্রুয়ারির মধ্যেই ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়া শেষ করা হবে’

আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়া শেষ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (২৭ জানুয়ারি) বিসিবির কার্যনির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এরপর বিসিবির পক্ষ থেকে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিও দেওয়া হয়।

ক্রিকেটারদের ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় আনার পর ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রম চালু করতে চাচ্ছে বিসিবি। সে কারণেই আগামী ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বিসিবির কার্যনির্বাহী কমিটির সভায়।

বুধবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।