বইমেলায় স্বাস্থ্যবিধিতে কড়াকড়ি, থাকবে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

১৮ মার্চ শুরু হতে যাছে এবারের বই মেলা। এই আসরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়।

মঙ্গলবার (১৬ মার্চ) সাংবাদিকদের সাথে আলাপকালে কৃষ্ণপদ রায় জানান, যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। মেলার চারপাশ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসানো থাকবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন কোন বই যাতে মেলায় প্রদর্শিত না হয়, সেদিকেও নজরদারি করা হবেদেওয়া হবে।

এবারের বইমেলা ভার্চুয়ালি উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য সচেতনতা নিয়ে থাকবে সর্বাধিক সতর্কতা। সব দশনার্থীকে অবশ্যই মাস্ক পড়ে মেলা প্রাঙ্গনে প্রবেশ করতে হবে। মেলায় স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকবে।