বকশীগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে বজ্রপাতে লালু খান (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী খানপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

লালু খান আইরমারী খানপাড়া গ্রামের আব্দুর রহিম খানের ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে বৃষ্টির মধ্যে লালু খান আইরমারী খান পাড়া গ্রামে একটি রোপা আমন ক্ষেতে আগাছা পরিস্কার করছিলেন। তখন বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।