বঙ্গবঙ্গুর সহচর মোঃ মহিউদ্দিনের বিরুদ্ধে অপ-প্রচারে আজিজুল ইসলামের নিন্দা ও প্রতিবাদ

ষ্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধুর সহচর, মুন্সীগঞ্জ জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সিনিয়র সহ সভাপতি আনিছউজ্জামান সহ দলীয় নেতাদের বিরুদ্ধে অপ-প্রচারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শ্রীনগর উপজেলা আ.লীগের উপদেষ্ট ও ষোলঘর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজিজুল ইসলাম।
শনিবার সন্ধ্যায় তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে সারা দেশজুড়ে পরিচিত মোঃ মহিউদ্দিন মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি পুরো জেলার আওয়ামী লীগের নেতা কর্মীদের দুঃসময়ে আগলে রেখেছেন। মোঃ মহিউদ্দিনকে সহ জেলা আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গত ৬ নভেম্বর ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ১৪/১৫ জনের একটি গ্রুপ মানববন্ধনের নামে দুর্নীতি ও ভয়ের অভয়ারণ্য গড়ে তোলার যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা।
মোঃ আজিজুল ইসলাম আরোও বলেন- এ মানববন্ধনের সংবাদ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকা ও অনলাইনে পত্রিকা প্রকাশের মাধ্যমে জেলা আ.লীগের ভাবমূর্তি ক্ষুন্ন করার  অপ-চেষ্টা করছে।
আমি উপজেলা আ.লীগের উপদেষ্টা ও ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজিজুল ইসলাম মনে করি, দেশনেন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক তৃণমূল আ.লীগের কমিটিতে বিএনপি-জামায়াতের নেতা কর্মীরা মোঃ মহিউদ্দিনের কঠোর তৎপরতায় দলে প্রবেশ করতে না পারায় তার বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত হয়েছে ।