বঙ্গবন্ধু বইমেলা শুরু চাঁপাইনবাবগঞ্জে

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে এবারই প্রথম বিজয় মাসে ব্যতিক্রমধর্মী সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু বইমেলা বেলুন উড়িয়ে ফিতা কেটে শুভসূচনা করেন। রোববার সকাল সোয়া ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে বঙ্গবন্ধু মঞ্চ এলাকায় সপ্তাহব্যাপী বই মেলা ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম। এসময় তিনি বলেন, জাতির পিতাকে আগামী প্রজন্মের কাছে নিয়ে যেতে চাই। তিনি শুধুমাত্র স্বাধীনতা এনে দিয়েছেন শুধু তাই নয়, তিনি শিখিয়েছেন কিভাবে দেশকে এগিয়ে নিতে হবে।

বঙ্গবন্ধু সাড়ে বছরের শাসনামলে তার কর্মময় জীবন সম্পর্কে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে কাজ করতে হবে। জেলা প্রশাসন যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা সময়োপযোগী। ভার্চুয়ালের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার . মোঃ হুমায়ন কবীর। পরে, বঙ্গবন্ধু মঞ্চে জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিএসসির সাবেক সদস্য মোঃ ফজলুল হক, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর . শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ মোখলেসুর রহমান।

শেষে জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজসহ অতিথিবৃন্দ বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। বইমেলায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা বইসহ জেলার দেশের খ্যাতনামা লেখকদের বই নিয়ে ৩৬ টি স্টল স্থান পেয়েছে। রোববার থেকে শনিবার পর্যন্ত বেলা ১০টা থেকে রাত ৮টা এবং ১৮ ডিসেম্বর শেষ হবে এই প্রদর্শনী।