বঙ্গোপসাগরে লাইটার জাহাজ ডুবি, নিখোঁজ ১২

চট্টগ্রামে বঙ্গোপসাগরে একটি পণ্যবাহী লাইটার জাহাজ ডুবে গেছে। এতে ওই জাহাজের ১২ ক্রু নিখোঁজ রয়েছে।

শনিবার দুপুরে চট্টগ্রামের সন্দীপ ও হাতিয়া উপজেলার মাঝামাঝি ভাষানচরের কাছে এই জাহাজ ডুবির ঘটনা ঘটে।

চট্টগ্রামে নৌবাহিনীর মিডিয়া বিভাগ থেকে গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়, তন্ময় -২ নামের একটি লাইটার জাহাজ ডুবে ১২ জন নাবিক নিখোঁজ রয়েছে। নৌবাহিনীর একটি জাহাজ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। জাহাজটি ফিরে এলে বিস্তারিত জানা যাবে।