মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি : গতকাল রোজ রবিবার সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ হোসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও বরগুনা জেলা সভাপতি মোহাম্মদ হানিফ হোসেন বাবু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচএম স্বপন এর সঞ্চালনায় ৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের পসুয়া মুক্তিযোদ্ধা বাজারে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা জাতীয় পার্টির সভাপতি ও ৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ হানিফ মাতুব্বর।
বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হাওলাদার, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোশাররফ হোসেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাইনুল হাসান রাসেল,জেলা যুব সংহতির সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন মৃধা, আমতলী উপজেলার জাতীয় যুবসংহতির সভাপতি মোঃ মোতাহার হোসেন, সভাপতি জেলা ছাত্র সমাজের সভাপতি মোঃ রাসেল হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, ৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ স্বপন গাজী, ৩৯ নং পসুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম মাস্টার প্রমুখ।এছাড়াও বক্তব্য রাখেন জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড নেতৃবৃন্দ। অনুষ্ঠানটিতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পসুয়া রূপ গাজী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান।


