বরগুনা প্রতিনিধি: বরগুনায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে মা মেয়ে নিহত হয়েছেন আহত হয়েছে অন্তত ২০ জন।পুলিশ ও ফায়ার ফোর্স ঘটনা স্থানে পৌছায় ১১-৩০ এর সময়ে। যাত্রী উদ্ধার কাজ চলছে।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টার দিকে বরগুনা টু বেতাগী আঞ্চলিক মহাসড়কের সোনার বাংলা ও খানের হাট বাজারের মধ্যবর্তী স্থানে বেল্লাল আলী মেম্বর বাড়ির সামনে (আনুমানিক ১১ তার সময়) সত্তার -০৪ বাস ব্রেক ফেল করে গর্তে পরে গিয়ে দূর্ঘটনাটি ঘটেছে।
তবে নিহতদের নাম-পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। আহত ১২ জনকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বাসের চালক ও তার সহকারী। তাদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী আবদুস সোবাহান জানিয়েছেন, বরগুনা থেকে বেতাগী যাওয়ার পথে সত্তার পরিবহনের একটি বাস সোনারবাংলা নামক এলাকায় পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
প্রথমে স্থানীয়রা এবং পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। এ সময় উদ্ধারকারীরা পানিতে ডুবে থাকা বাসের ভেতর থেকে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন। চেহারায় মিল থাকায় ধরনা করা যাচ্ছে তারা মা মেয়ে হবে।
স্থানীয়রা একাধিক ব্যক্তিকে বলেন, বরগুনায় সড়ক দূঘর্টনা মানি ছত্তার পরিবহন এই গাড়ির মালিক সব সময় ধরাছোয়ার বাহিরে থাকি এর আগেও এই গাড়ি বাবা ও ছেলের জীবন কেড়ে নিয়েছে। তারপরে গাড়ি বিরুদ্ধে প্রশাসন কোনো পদক্ষেপই নেয়নি। তারা আরো বলেন লক্কর-ঝক্কর গাড়ি হিসেবে এই পরিবহন এ রোডে পরিচিত।এলাকাবাসী প্রাণের দাবি যাতে করে লক্কর-ঝক্কর করে আনফিট গাড়ি এই রোডে না চলাচল করে এজন্য প্রশাসনের কাছে দাবি তুলেন।
বেতাগী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া জানিয়েছেন, পানিতে ডুবে থাকা বাসের ভিতর থেকে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হলেও তাদের নাম-পরিচয় জানা যায়নি।


