বরগুনা প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোঃ এনামুল হোসাইনকে স্বপদে বহালের দাবিতে উপজেলা জুড়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের উত্তেজনা বিরাজ করছে। ছাত্রলীগের অব্যহতি পাওয়া সাধারণ সম্পাদক এনামুল হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ জয় সমর্থক ছাত্রলীগের দুই গ্রুপের মারমুখি সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি অ্যকশন। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হবার খবর পাওয়া গেছে।
সরকার দলীয় ছাত্রসংগঠনের এমন উত্তেজনাকর পরিস্থিতের সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। এদিকে যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এছাড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে পাথরঘাটার বিভিন্ন স্থানে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত ১৭ অক্টোবর পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হোসাইনকে অনুপ্রেবশকারী উল্লেখ করে সাংগঠনিক নীতিমালা ভঙ্গের অভিযোগ প্রমানিত হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগ তাকে বহিষ্কার করে। এরপর থেকে এনামুলের সমর্থিত নেতা-কর্মী সঙ্গে বর্তমান কমিটির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। আর এই উত্তেজনার মধ্যেই শুক্রবার পাথরঘাটায় এনামুলকে স্বপদে বহালের দাবিতে বিক্ষোভ মিছিল এবং শনিবার একই দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন আয়োজন ঘি ঢালে।
এ বিষয়ে সদ্য বহিষ্কৃত পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হোসেন বলেন, আমি যে ষড়যন্ত্রেরর শিকার তা পাথরঘাটা ছাত্রলীগের নেতা-কর্মীরা বুঝতে পেরে আজ পাঘরঘাটায় মানববন্ধন ও সংবাদ সম্মেলনেরর আয়োজন করে। কিন্তু আমর প্রতিপক্ষের ছাত্রলীগ নেতারা সেই মানববন্ধন ও সংবাদ সম্মেলন পন্ড করারা জন্য আমার নেতা-কর্মীদের শহরে প্রবেশ করতে দিচ্ছে না। আমার সমর্থনকারী নেতা-কর্মীরদের মারধর করে ছত্রভঙ্গ করে দিচ্ছে। মারধের আমার অন্তত ২০ নেতা-কর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান সোহাগ বলেন, এনামুল ও তার নেতা-কর্মীরা যেটা করছেন, তা সম্পূর্ণ সংগঠন বিরোধী। তিনি তার পদ ফেরত পাওয়ার জন্য কেন্দ্রে আপিল করতে পারেন। কিন্তু তিনি তা না করে মিছিল মিটিং করে পাথরঘাটায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন।
এ বিষয়ে পাথরঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু তাহেরে কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমের সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।


