বরগুনায় জাতীয় ভ্যাট সপ্তাহ উপলক্ষে র‌্যালী

আবুল হাসান বেল্লাল, প্রধান অনুসন্ধান প্রতিবেদক: ভ্যাট দিচ্ছে জনগন দেশের হচ্ছে উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ থেকে ১৫ ডিসেম্বর ২০১৭ জাতীয় ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ বরগুনা র‌্যালীউত্তর আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ বরগুনার সহকারী কমিশনার নাজির আহম্মেদ অলক, সহকারী রাজস্ব কর্মকর্তা মো: আব্দুস সাত্তার, মো: আব্দুস সামাদ, মো: মাহবুবুর রহমান ও মোখলেছুর রহমান সহ রাজস্ব বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।