নিজস্ব প্রতিবেদক, বরিশাল : জেলার বানারীপাড়ায় অভিযান চালিয়ে ২১৮ মণ চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সৈয়দকাঠি ইউনিয়নের নলুশ্রীতে অভিযান চালিয়ে এই চাল জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, লাইসেন্স ছাড়াই বিপুল পরিমাণ চাল অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল। অভিযান চালিয়ে প্রথমে চাল জব্দ করা হয়। পরে চাল মজুদকারী মাসুম মুন্সীকে আটক করা হয়।
মাসুম মুন্সীকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও সতর্ক করে ছেড়ে দেওয়া হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।


