বরিশালে যাত্রীবাহী বাস থেকে ২শ’ মন ঝাটকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে যাত্রীবাহী বাস থেকে ২শ’ মন ঝাটকা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ নভেম্বর) সকাল ৭টায় নৌ পুলিশ বরিশাল অ লের এসপি কাফিল উদ্দিনের নেতৃত্বে দপদপিয়া জিরো পয়েন্ট থেকে এসব উদ্ধার করা হয়।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, কুয়াকাটা ও গলাচিপা থেকে ঢাকাগামী চেয়ারম্যান, ডলফিন ও বেপারী পরিবহন থেকে পৃথকভাবে ২শ’ মন ঝাটকা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ঝাটকাগুলো বরিশাল সদর নৌ থানায় এনে বিভিন্ন এতিমখানা ও দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়।

নৌ পুলিশ বরিশাল অ লের এসপি কাফিল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দপদপিয়া জিরো পয়েন্টে অভিযান চালিয়ে ঢাকাগামী চেয়ারম্যান, ডলফিন ও বেপারী পরিবহন থেকে ২শ’ মন ঝাটকা উদ্ধার করা হয়। আমাদের এ ধরনের অভিযান অব্যহত থাকবে।