এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, প্রত্যেকটি মানুষ তাদের সন্তানদের লেখাপড়া করানোর জন্য বিদ্যালয়ে পাঠায়। কারন একটায় বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষার মানোন্নয়ন হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ফেলানপুর রেনেসাঁ উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রমেশ সেন বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড; শিক্ষা ছাড়া কোন উপায় নেই। মেধা ছাড়া কোথাও চাকুরিও হবেনা। মেধা বিকাশের জন্য কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া করাতে হবে। কোন শিশু যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়; সেদিকে অভিভাবকসহ আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে।
তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে যে উন্নয়ন হয়েছে, যা বিগত কোন সরকারের আমলে হয়নি। বিএনপি-জামায়াত মতায় ছিল; কিন্তু তাঁরা আমাদের ঠাকুরগাঁওয়ের উন্নয়ন করেনি। কিন্তু আ.লীগ সরকার এ জেলার ব্যাপক উন্নয়ন করেছে; আওয়ামী লীগ সরকার উন্নয়নের জন্যই ক্ষমতায় এসেছে। আর বিএনপি-জামায়াত লুটপাটের জন্য ক্ষমতায় আসতে চায়।
তিনি আরও বলেন, ২০১৯ সালের প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে আপনাদেরকে ভোট দিতে হবে। বাংলাদেশের উন্নয়নের যে সরকার কাজ করেছে তাকে আপনারা ভোট দিবেন। তাহলেই দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আর যারা দেশের উন্নয়ন করেনি তাকে ভোট দিয়ে কী হবে; কোন লাভ হবেনা।
তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান সাংসদ রমেশ চন্দ্র সেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বাশারুল ইসলাম সোহেল, আখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা: নুরুল ইসলাম, আখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেলানপুর রেনেসাঁ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি অবুল কাশেম।
উল্লেখ্য, ফেলানপুর রেনেসাঁ উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চার তলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজটি করবে পঞ্চগড় জোনের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। “রাজস্ব-৭০১৬” কর্মসূচীর আওতায় ভবনটি নির্মান কাজে ব্যয় ধরা হয়েছে ৭০ লক্ষ ৫০ হাজার।


