বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ১৮তম ম্যাচে মাঠে নামছে ফরচুন বরিশাল ও গাজী গ্রুপ চট্টগ্রাম। প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে বরিশালকে। এমন ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
চলমান বঙ্গবন্ধু টি-টু কাপে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছে চট্টগ্রাম। নিজেদের প্রথম ৫ ম্যাচেই জয় পেয়েছে তারা। অবশ্য নিজেদের সবশেষ ম্যাচে এসে আসরের প্রথম পরাজয়ের মুখ দেখেছে দলটি।
অন্যদিকে শুরু থেকেই হতাশা উপহার দিয়ে যাচ্ছে বরিশাল। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছে তামিম ইকবালের দল। এই ম্যাচ হারলে প্লে অফের সমীকরণ অনেকটাই কঠিন হয়ে যাবে দলটির জন্য। ফলে ম্যাচটি জিততে মরিয়া বরিশাল।
গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ মোহাম্মদ মিঠুন (অধিনায়ক, উইকেটোরক্ষক), সৌম্য সরকার, সৈকত আলি, শামসুর রহমার শুভ, মাহমুদুল হাসান জয়, মোসাদ্দেক হোসেন সৈকত, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, রুয়েল মিয়া, মেহেদি হাসান ও সঞ্জিত সাহা।
অন্যদিকে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বরিশাল। ইনজুরির কারণে ছিটকে গেছেন আবু জায়েদ রাহী। তার পরিবর্তে বরিশাল মাঠে নামাচ্ছে সালাউদ্দিন শাকিলকে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৬ ম্যাচে দুটি ম্যাচ জিতেছে বরিশাল।
ফরচুন বরিশাল একাদশ তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সালাউদ্দিন শাকিল, সুমন খান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি।


