নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাকচাপায় দুই মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। সোমবার সকালে বাঁশখালী পৌরসভার রঙ্গিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- শাহেদা আকতার (১৪) এবং মুর্শিদা বেগম (১৪)। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর জানান, রঙ্গিয়াঘোনা এলাকা দিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় একটি ট্রাক ওই দুই মাদ্রাসা ছাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকচালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।


