বাংলাদেশকে বঙ্গবন্ধুর ম্যুরাল উপহার দিয়েছে চীন

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশর্তবার্ষিকীতে এবং সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ উপহার দিয়েছে চীন। জাতির পিতার একটি ম্যুরাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দিয়েছেন চীনের রাষ্ট্রদূত।

সোমবার (১৫মার্চ) বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের পক্ষে চীনা রাষ্ট্রদূত লি জিমিং গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই উপহার তুলে দেন।

চীনের রাষ্ট্রদূত তাৎক্ষণিকভাবে ব্যবহারের জন্য বাংলাদেশকে করোনাভাইরাস ভ্যাকসিনের এক লাখ ডোজ টিকা দেওয়ার আগ্রহও ব্যক্ত করেন। তিনি চীনা প্রেসিডেন্ট জিং জিনপিংয়ের শুভেচ্ছাও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন।

প্রধানমন্ত্রী মহান নেতা বঙ্গবন্ধুর ম্যুরাল দেওয়ার জন্য চীনা দূতাবাসের নিদর্শনের প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ সময় উপস্থিত ছিলেন।