বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলঃ ফরহাদ হোসেন সংগ্রাম

প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া)ঃ আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী গোকর্ণ ইউনিয়নের চৈয়ারকুরি বাজারে ইউনিয়ন আওয়ামিলীগ এর উদ্যোগে এক জনসভায় ব্রাহ্মণবাড়িয়া – ১ ( নাসিরনগর) আসনের মাননীয় সাংসদ ও সমাজ কল্যান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ সংগ্রাম বলেন, ‘ওরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে এদেশকে পাকিস্তানি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। ওদের উদ্দেশ্য সফল হয়নি।

পরবর্তীতে অনেকটা সময় দুঃশাসনের কবলে পড়ে বাংলাদেশের উন্নয়ন ব্যাহত হয়। ব্যক্তিস্বার্থে রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে অনেকেই টাকার কুমির হয়েছে, বিদেশে টাকার সাম্রাজ্য গড়ে তুলেছে। তাদের আমলে বোমাবাজি, হত্যা, রাহাজানি, খুন – খারাবি ইত্যাদি ছিল নিত্যনৈমত্তিক বিষয়। কিন্তু পরবর্তীতে গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতে দেশের চিত্র পাল্টাতে থাকে। দেশের সর্বত্র উন্নয়নের ছোঁয়া লাগে। দূর্ণীতিতে বিশ্ব চ্যাম্পিয়নের লজ্জা মুক্ত হয় সোনার বাংলা। সারাবিশ্বে শেখ হাসিনা একটি অনন্য নাম, নেতৃত্ব, দক্ষতা ও উন্নয়নের জন্য।

কিন্তু ১৯৭৫ এর ১৫ ই আগস্টে যারা হত্যাকান্ড ঘটিয়েছিল তাদের উত্তরসূরীরা জননেত্রী শেখ হাসিনাকে ২০০৪ সালের ২১ শে আগস্ট বঙ্গবন্ধুর মতোই হত্যা করতে চেয়েছিল। কিন্তু হায়েনাদের সেই উদ্দেশ্য সফল হয়নি। আজ আমরা উন্নয়নের মহাসড়কে। কারণ, বাংলাদেশ আওয়ামীলীগ লুটপাটের রাজনীতি পছন্দ করেনা। আর আজ এই নাসিরনগরও প্রত্যেকটি উন্নয়ন বর্তমান প্রধান মন্ত্রীর দান। নাসিরনগরে দুর্নীতিবাজ, কালোবাজারি, ঘুষ এসব চলবেনা। নাসিরনগর হবে আধুনিক উন্নয়নের রোল মডেল।’

তিনি বলেন, আওয়ামিলীগ স্বচ্ছতার প্রতীক। গোকর্ণ ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দীন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, গোকর্ণ ইউনিয়নের চেয়ারম্যান ছোঁয়াব আহমেদ হৃতুল, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহিম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, প্রভাষক মাঈনুদ্দিন ভূইয়া, আওয়ামিলীগ নেতা অরুনজ্যোতি ভট্টাচার্য, এড. আব্বাসউদ্দীন, মোঃ বশির আল হেলাল, এড. মহিউদ্দিন চৌধুরী শরিফ, এড. বকুল চৌধুরী প্রমুখ বক্তৃতা প্রদান করেন।