বাংলাদেশ ক্রিকেট দলকে বিমান ও পর্যটন মন্ত্রীর অভিনন্দন

রেজাউর রহমান;  ঢাকা: ঐতিহাসিক ঢাকা  টেস্টে  অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে  আন্তরিক অভিনন্দন জানিয়েছেন  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।

এক অভিনন্দন বার্তায় তিনি এ বিজয়কে দেশবাসির জন্য ঈদ উপহার হিসেবে অভিহিত করে তিনি বলেন, এ বিজয় নির্মল হাসি বাংলাদেশের ক্রিকেটকে যেমন অনন্য উচ্চতায় নিয়ে যাবে তেমনি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে ও মননে দেশের জন্য ইতিবাচক ও কল্যাণমূলক কাজ করতে নতুনভাবে প্রেরণা যোগাবে।