কহিনুর বাউফল(পটুয়াখালী)সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলা বাউফলে ব্যাবসায়ীকে গলা ও পেট কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। ২৮ জুলাই রবি বার রাত ৯.৪৫ মিনিটে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের পশ্চিম পাশে থানা থেকে কয়েক গজ দূর্রাতে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, ঊপজেলার ৯ নং নাজিরপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা জব্বার হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম (৪৫) বাঊফল পাবলিক মাঠের পূর্ব পাশে চায়ের দোকান করত। প্রতিদিনের মত রবিবার দোকানের কাজ শেষে বাসায় ফেরার পথে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের পশ্চিম পাশে দুর্বৃত্তরা চোখ বেধে গলায় ও পেটে ঊপর্যুপরি ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে যায়। এ সময় পথচারীরা শহিদুলকে আহত অবস্থায় বাঊফল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
কর্তব্যরত ডাক্তার আহত শহিদুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে- ই বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরন করেন।
বাঊফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


