বাউফলে একই দিনে বাউফল পৌর আওয়ামীলীগের দু “পক্ষের সম্মেলন ব্যাপক শংঘর্ষের আশঙ্কা

কহিনুর,বাউফল (পটুয়াখালী) সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাউফল পৌর আওয়ামীলীগের বৈধ ও অবৈধ কমিটির সম্মেলন আগামী ১৯ নভেম্বর মঙ্গলবার ঘোষনা করা হয়েছে। এ সম্মেলনকে ঘিরে দু“ পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ব্যাপক সংঘর্ষ হতে পারে বলে উভয় পক্ষের নেতা কর্মীরা আশংঙ্কা করছে।

দু“ পক্ষই মঙ্গলবার বেলা তিনটায় বাউফল পৌর আওয়ামীলীগের সম্মেলনের তারিখ ঘোষনা করে চিঠি বিলি করছেন। এক‘ পক্ষে পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মোঃ নজরুল ইসলাম খানের স্বাক্ষরীত অপর পক্ষের উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহীম ফারুকের স্বাক্ষরীত চিঠি বিলি করা হচ্ছে বলে সূত্রে জানাগেছে।

দলীয় সূত্রে জানাযায়, বাউফল উপজেলা ও পৌর আওয়ামীলীগের প্রবীন ও ত্যাগী নেতা কর্মীদের অবমূল্যায়নের কারনে প্রায় অনেক বছর ধরে এখানকার আওয়ামীলীগের মধ্যে ব্যাপক বিরোধ থাকায় এখানকার আওয়ামীলীগ দু ভাগে বিভক্ত হয়ে পরেছে। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসম ফিরোজ অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল। এ বিরোধ কে কেন্দ্র করে দু পক্ষের ভিন্ন ভিন্ন দলীয় কার্যালয় রয়েছে।

তাছাড়া ভিন্ন ভিন্ন ভাবে জাতীয় ও দলীয় কর্মসূচী পালন করে আসছে। আর এ কর্মসূচী পালন কতরে গিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের কারনে দু পক্ষের নেতা কর্মীদের নামে প্রায় অর্ধশতাধিক মামলা মোকদ্দমা রয়েছে। এ সম্মেলনকে ঘিরে মেয়র পক্ষে রয়েছেন পৌর আওয়ামঅলীগের যুগ্ন আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান এবং স্থানীয় এমপির পক্ষে রয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহীম ফারুক। নাম প্রকাশে অনিচ্ছুক উভয় পক্ষের কয়েকজন নেতা বলেন,একই দিনে দু পক্ষের সম্মেলনের তারিখ ঘোষনা করায় তারা আতঙ্কিত। এ সম্মেলনকে ঘিরে যে কোন সময় সংঘর্ষ হতে পারে।

আর এ সংঘর্ষের কারনে দলের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মেয়র পক্ষের নেতা পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান বলেন,আমাদের কমিটি বৈধ। জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক আমাদের কমিটি অনুমোদন দিয়েছে। দলীয় গঠনতন্ত্র মেনেই আমরা সম্মেলন করছি। বিসৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য তারা স্থানীয় এমপির নির্দেশে গায়ের জোরে গঠনতন্ত্র পরিপন্থি সম্মেলন করার ঘোষনা দিয়েছে।

তিনি আরো বলেন, যাকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক করা হয়েছে তিনি এক সময়ে ছাত্রদল ও ছাত্রসমাজের সভাপতি ছিলেন। এ বিষয়ে স্থানীয় এমপির পক্ষের পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউপি চেয়ারম্যর ইব্রাহীম ফারুক বলেন,উপজেলা আওয়ামীলীগ তাকে পৌর আওয়ামীলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক করেছেন।

এ ব্যাপারে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বলেন, বাউফল পৌর আওয়ামীলীগের বৈধ কমিটি রয়েছে। তবে দলের সর্বশেষ গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা আওয়ামীলীগ পৌর আওয়ামীলীগের সম্মেলন করার এখতিয়ার। বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দোকার মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন কিছু বলা যাবেনা।