বাউফলে কমিউনিটি সাপোটর্ গ্রুপের (সিএসজি ) প্রশিক্ষন

কহিনুর,বাউফল(পটুয়াখালী)সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফলে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি সাপোট গ্রুপে (সিএসজি)প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় কেশবপুর কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত ওই প্রশিক্ষনে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ গ্রহন করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের আয়োজনে ও জাপান ইন্টারন্যাশনাল কোাপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিকের ইন্সেপেক্টর ইন চার্জ আঃ হাসেম, সিএইচ সিপি জহিরুল ইসলাম (সবুজ), স্বাস্থ্য সহকারি শিরিন সুলতানা, এফডাবøুএইচ মাছুমা আক্তার, কেশবপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক হোসেন(রিপন) ভ’ইয়া ও মহিলা ইউপি সদস্য লিপি বেগম উপস্থিত ছিলেন। এ সময়ে জনসাধারণকে স্বাস্থ্য সচেতনতায় উদ্ভুদ্ধ করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে উম্মুক্ত আলোচনা করা হয়।