বাউফলে কৃষি উপকরণ বিতরন

কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ২০২১-২২ রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পূর্নবাসন সহায়তার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ১০.১১.২১ইং তারিখ রোজ বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ৫ হাজার ৪২০ জন কৃষক কৃষাণীর মাঝে মাঝে গম ভুট্টা চিনাবাদাম মুগ খেসারী সূর্যমুখি সহ ৭ প্রজাতির ১১৮ মেট্রিক টন বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক ও বিআরডিবি কর্মকর্তা মাহবুবা বেগম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম খান, প্রেসক্লাব সাবেক সভাপতি অতুল পাল, আল মামুন ও সাংবাদিক আরেফিন সহিদ প্রমূখ। উল্লেখ্য অনুষ্ঠানে ইঁদুর নিধন কল্পে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হয়।