বাউফলে গাছ কেটে জমি দখলের অভিযোগ

কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১১নং দাশপাড়া ইউনিয়নের পূর্ব খেজুরবাড়িয়া গ্রামে তোফাজ্জেল হোসেন সুমন নামের এক ব্যক্তি পৈত্রিক ও কবলাকৃত জমির গাছ কেটে জমি দখল করে ঘর ও রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এমন ঘটনা ঘছে।

এ ঘটনায় বাউফল থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন। অভিযোগকারী তোফাজ্জেল হোসেন সুমন বলেন,আমার পৈত্রিক ও কবলাকৃত ১৮ শতাংশ জমি দীর্ঘদিন যাবৎ ভোগদখল করিয়া আসছি। রেকর্ডীয় সূত্রে আমি ওই জমির মালিক। মো. লিটন সরদার ও নাসির সরদার জোর পূর্ব আমারন জমির গাছ কেটে রাস্তা ও ঘর নির্মাণের চেষ্টা করে।

এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মামুন বলেন,বিরোধপূর্ণ জমিতে নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে। মিমাংসার জন্য দুই পক্ষকে থানায় আসতে বলা হয়েছে।