বাউফলে জমিজমা বিরোধের জের ধরে কই পরিবারে ৬ জন সহ ১০ আহত

কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদ দাতা ঃ পটুয়াখালীর বাউফল পৌর শহরের ১নম্বর ওয়ার্ডে একই পরিবারের ৬ জনসহ কমপক্ষে ১০ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটেছে। এদের মধ্যে গুরুতর আহত মিজানুর , মনির ও মিরাজকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোঃ মিজানুর রহমান ও তাঁর ভাই মোঃ মনির হোসেন, মোঃ মিরাজ হোসেন, বোন লাভলী বেগম ও লিমা আক্তার, মা জয়নব বেগম, খালা ফজিলা বেগম, ফুফাতো ভাই আলআমিন, মোঃ হাসান ও আবদুল খালেক হাওলাদারকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী জানান, মোসলেম হাওলাদারের সঙ্গে একই গ্রামের জয়নাল হাওলাদারের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন পর্যন্ত চলে আসছে। ঘটনার দিন বিকাল তিনটার দিকে হাসান মোটরসাইকেলে করে মোসলেম হাওলাদারের বাড়িতে যাচ্ছিলেন। ওই সময় জয়নাল হাওলাদারের ছেলে রাসেলের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল লাঠিসোঁটা, রামদা ও কুড়াল নিয়ে হাসানের পথরোধ করে মারধর শুরু করে। খবর পেয়ে মোসলেমের পরিবারের লোকজন ও স্বজনেরা ছুটে এলে তাঁদেরকেও এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়।

বাউফল হাসপাতালের চিকিৎসক মোঃ আখতারউজ্জামান বলেন,‘আহত ব্যক্তিদের মধ্যে মিজানুর, মনির ও মিরাজের অবস্থা আশঙ্কাজনক। তাঁদেও মাথা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে কোপের দাগ রয়েছে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন ঘটনা শুনে পুলিশ পাঠিয়ে ঘটনা স্থান থেকে রফিক হাং ও রাব্বি হাং কে গ্রেফতার করা হয়েছে । বাকী আসামীদেরকেও আইনের আওতায় আনা হবে ।