বাউফলে জাতীয় যুব দিবস পালিত

কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় “দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ”এই প্রতিবাদ্য বিষয় নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর আযোজনে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষ করে উপজেলা চত্বরে বৃক্ষরোপন করা হয় ।

এরপর উপজেলা পরিষদ হল রুমে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’মীলীগের সহসভাপতি শামসুল আলম মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মজিবুর রহমান খান ,এনজিও সমন্বয়কারী মোঃ দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন,শাহজাহান,আ’মীলীগ নেতা আমির হোসেন বেপারী সহ,বিভিন্ন সুধীজন।