কহিনুর বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ইলিশ জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসাবে বকনা বাছুর প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ বকনা বাছুর প্রদান করা হয়।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহবুবু আলম তালুকদার জানান, ২০২১-২১ অর্থবছরে মৎস অধিদফতরের আওতায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে থেকে সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ১০ জন সুফল ভোগী ইলিশ জেলেদের মধ্যে বকনা বাছুর প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগের মৎস অধিদফতরের উপ-পরিচালক মোঃ আনিছুর রহমান তালুকদার, বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, জেলা মৎস কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ্, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান প্রমুখ।


