কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৫ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে বাউফল উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই নারীদের সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপির কাছ থেকে ‘সমাজ উন্নয়নে অবদান’ ইয়াসমিন ফারুক শিক্ষা ও ‘চাকুরী বিষয়ে’ ইন্দ্রকুল গ্রামের রাহিমা আক্তার, ‘সফল জননী’ পৌরশহরের মনোয়ারা বেগম, ‘অর্থনৈতিক ভাবে স্বাভলম্বী’ সায়মা আরা, ও ‘নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু’ করার বিষয়ে সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন এই নারীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া ও বাউফল প্্েরসক্লাব সাবেক সভাপতি আল মামুন।


