বাউফলে ডাকঘরের উদ্যোগে মতবিনিময় সভা!

কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ডাকঘরের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেণ ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল পটুয়াখালী, কবির আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন, পটুয়াখালী পোস্ট অফিস পরিদর্শক আবু সালেহ মোহাম্মাদ মুসা। স্টনো মো: সাইফুল ইসলাম।

বাউফল উপজেলা পোষ্ট মাস্টার মো: ইব্রাহিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা উদ্যোক্তা এনামুল হক অলি, বাউফল কলেজ ইডিএ লিপি আক্তার, ফারুক হোসেন ও উদ্যোক্তা সাইফুল ইসলাম, নগদ ডিএসও মো শাহিন ও মো: কামাল। অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডাক বিভাগের সেবা কার্যক্রম, অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা, পোস্ট ই সেন্টার এবং নগদ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।