বাউফলে দৃর্ধর্ষ চুরি

কহিনুর বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১৪ নং নওমালা ইউনিয়নের নওমালার নগরের হাট এলাকায় আর্থিক লেনদেনকারী সানফ্লোয়ার সমবায় সমিতি ও হক গ্রপ নামক যৌথ ব্যবসা প্রতিষ্ঠানে ০৮.০৭.১৮ ইং তারিখ রোজ রোববার গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ওই প্রতিষ্ঠানের পরিচালক মিজানুর রহমান স্বপন জানান, রোববার অফিস শেষে বাসায় ফিরেন ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তার চাচাতো ভাই মঞ্জুরুল আলমন।০৯.০৭ ইং তারিখ রোজ সোমবার সকালে মঞ্জু অফিসে গিয়ে দেখেন অফিসের ক্লবসিবল গেটের ও দরজার তালা ভাঙ্গে সমবায় সমিতির প্রয়োজনীয় কাগজপত্র ও অফিসে রাখা নগদ সাতাশ হাজার ৪’শ টাকা এবং হক গ্রæপের নগদ ২ লক্ষ ৯০ হাজার টাকা নিয়ে যায় সংঘব্ধ চোরের দল। এ ঘটনায় হক গ্রæপের ব্যবস্থাপক তার চাচাতো ভাই মঞ্জুরুল আলম থানায় একটি সাধারণ ডাযেরী করেছেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।