বাউফলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু !

কহিনুর বাউফল (পটুয়াখালী ) সংবাদদাতা ঃ  পটুয়াখালী জেলার বাউফলে পুকু‌রের পা‌নি‌তে ডুবে ২ বছর বয়‌সের এক শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার পূর্ব-নওমালা গ্রামে মরিয়ম নামের এক শিশু কন্যার মৃত্যু হয়। মরিয়ম ওই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, খেলতে গিয়ে সবার অগোচরে ঘরের সামনের পুকুরে পড়ে যায় সে। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটি ভাসতে দেখে বাড়ির লোকজন তা‌কে উদ্ধার করে দ্রæত ইউনিয়ন কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।