বাউফলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় পানিতে ডুবে ২ বছরের এক শিশু মারা গেছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে,উপজেলার ১২নং বাউফল ইউনিয়নের বিলবিলাস গ্রামে বৃহসপতিবার (১১জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে।

হাসপাতাল ও নিহত পারিবার সূত্রে জানাগেছে, বাউফল ইউপি চেয়ারম্যান জসীম খান বাড়ির পূর্বপাশে বিলবিলাস গ্রামের পরেশ দাসের যমজ দু ছেলে সন্তানের মধ্যে ছোট ছেলে অনুক দাস বাড়ির পুকুর ঘাটে ফুল ছিড়তে গিয়ে সবার অজান্তে শিশুটি পুকুরে পড়ে যায়।

খোঁজাখুজির পরে দাদা ডা:নারায়ন দাস পুকুর থেকে গুরুত্তর অবস্থায় তাকে উদ্ধার করে। প্রতিবেশীরা তাকে দ্রæত বাউফল হাসপাতাল নিলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মুত্যু ঘোষনা করে।