কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় পানিতে ডুবে মোসা. তানসিম নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ১৩জুলাই রোজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ১১নং দাশপাড়া ইউনিয়নের দাশপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। তানসিম ওই গ্রামের মো. আবু তাহেরের মেয়ে।
নিহত শিশুর স্বজনেরা জানান, শিশু তানসিম বাসার সামনে খেলতে বের হয়। কিছুক্ষণ পরে শিশুকে দেখতে না পেয়ে ডাক চিৎকার শুরু করে তাঁর মা মোসা. নিপা বেগম। অনেক খোঁজা-খুঁজির এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখা যায় শিশু তানসিমকে।পরে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এবিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. তাসরিফ মাহমুদ সাংবাদিককে বলেন,‘ হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।


