বাউফলে ফিল্মিস্টাইলে যুবককে তুলে নিয়ে মারধর

কহিনুর বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ফিল্মি স্টাইলে মো. রুবেল সিকদার (২৫) নামের এক যুবককে তুলে নিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করেন। আহত যুবক উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভুখালী গ্রামের মো.রাজ্জাক সিকদারের ছেলে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বগা ইয়াকুব শরীফ ড্রিগী কলেজের সামনে এমন ঘটনা ঘটে।

আহত রুবেল জানান, সকালে আমি বগা বাজারে কাজে গেছিলাম। এসময় বগা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আশ্রাফসহ ১০/১২ সন্ত্রাসীরা আমাকে মটরসাইকেলে তুলে হত্যার উদ্দেশ্যে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় সুইচ গিয়ার চাকু দিয়ে আমার পেটে কোপ দিতে চাইলে আমি বগা ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজের সামনে মটরসাইকেল থেকে লাফিয়ে পড়ি। পরে তারা আমাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। আমার বাম পা ভেঙে দেয়।

আহত রুবেলের বাবা রাজ্জাক বলেন,‘ উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার ও বগা ইউনিয়নের চেয়ারম্যান হাসানের সন্ত্রাসী বাহিনী আমার ছেলেকে হত্যা উদ্দেশ্যে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমার ছেলে কনকদিয়ার চেয়ারম্যানের ড্রাইভার এটাই তার অপরাধ।

সূত্রমতে, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের সাথে কনকদিয়া ইউপি চেয়ারম্যান মো. শাহিন হাওলাদারের রাজনৈতিক বিরোধ চলছে। এ বিরোধকে কেন্দ্র করে কনকদিয়া ইউপি চেয়ারম্যানের মটরসাইকেল ড্রাইভারের উপর হামলা করা হয়।

এবিষয়ে বগা ইউনিয়নের চেয়ারম্যান মো.মাহমুুদ হাসানকে মোবাই ফোনে ০১৭৩০৬৮৯৮৯২ নম্বারে একাধিকবার কল করা হলে ফোনটি রিসিভ হয়নি। এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন,‘ লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।