কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও কলেজ শিক্ষার্থীদের মাঝে দশ লক্ষ গাছের চারা বিতরন করা হয়েছে। ১৬ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নিবার্হী অফিসার পিজুস চন্দ্র দের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে চারা বিতরন উপলক্ষ্যে এক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মামুনুর রশিদ অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, সাবেক ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডর সামসুল আলম মিয়া,থানা ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক।


