বাউফলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কহিনুর বাউফল(পটুয়াখালী )প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বিলবিলাস বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ০৩.০৭.১৮ ইং তারিখ রোজ মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলার বিলবিলাস আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বাউফল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ফুটবল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে। বিশিষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) এ.এফ.এম আবু সুফিয়ান, উপিজেলা শিক্ষা অফিসার মোঃ রিয়াজুল হক, উপজেলা রিসোর্স সেন্টারের ইউন্সট্্রাক্টর মোঃ মাহাবুব আলম সিকদার ,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মোসলে উদ্দিন, বিলবিলাস আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোসাঃ মনোয়ারা বেগম, প্রধান শিক্ষক কাজী ফিরোজ আলম, ভালবাসি বাউফল সংগঠনের আহবায়ক মোঃ আশ্রাফ আলী খান বাচ্চু প্রমূখ। খেলায় (বালিকা পর্ব) দক্ষিন বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয় জৌতা অলিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে এবং (বালক পর্ব) বিলবিলাস-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্ব বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। ইউনিয়ন পর্যায়ে ফাইনাল খেলায় বিজয়ী দল পরবর্তী ঘোষিত তারিখ উপজেলা পর্যায়ে খেলায় অংশগ্রহন করবে।