বাউফলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিবেদকঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় নুর হোসেন মৃধা (৫৮) নামের এক কৃষক বজ্রপাতে মারা গেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা তাঁতেরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরের পর হালকা বৃষ্টি শুরু হলে কৃষক নুর হোসেন মাঠ থেকে তার গরু আনার জন্য ঘর থেকে বের হন। মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার সম্পূর্ণ শরীর ঝলসে যায়। ঘটনাস্থলেই তিনি-সহ গরুটিও মারা যায়।

বাউফল উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য ইতিমধ্যে ২০ হাজার টাকা পৌঁছে দেয়া হয়েছে। এছাড়াও অধিকতর বরাদ্দের জন্য জেলা প্রশাসক বরাবর চিঠি দেওয়া হয়েছে।