কহিনুর বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ইউএনএফপিএ আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতা এসপিসিপিডি প্রকল্পের আওতায় কোভিড প্রেক্ষাপটে বাল্যবিবাহ ও মাতৃমৃত্যু প্রতিরোধ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদ এবং আহবায়ক মাতৃস্বাস্থ্য উন্নয়ন নিরাপদ প্রসব নিশ্চিতকরন ও পরিবার পরিকল্পনা সাবকমিটি (বিএপিপিটি) ও সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজ, এমপির সভাপত্বিতে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল সংযুক্ত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ও (বিএপিপিটি) ড. শিরিন শারমিন চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, মোঃ মিজানুল হক উপ-সচিব, বাংলাদেশ জাতীয় সংসদ, ডাঃ মুঃ জসীম উদ্দিন (মুকুল) উপ-পরিচালক জেলা পরিবার পরিকল্পনা বিভাগ, পটুয়াখালী, মোঃ মাহফুজুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার পটুয়াখালী, প্রফেসর মোঃ আবুল বশার তালুকদার অধ্যক্ষ, বাউফল সরকারি কলেজ, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন, ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু ও ওসি আল-মামুন প্রমূখ। এছাড়াও জাতীয় সংসদ ভবন থেকে ভার্চুয়ালে কয়েকজন সংসদ সদস্য সংযুক্ত ছিলেন।


