বাউফল (পটুয়াখালী) সংবাদ দাতা : পটুয়াখালী জেলার বাউফল উপজেলা বিএনপির মরহুম নেতা কর্মীদের স্মরনে শোক সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক এস এম মুনির হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির এ্যাডভোকেট অহিদ সারোয়ার কালাম, অধ্যাপিকা লায়লা ইয়াসমিন।
উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে উপজেলা বিএনপির সহসভাপতি শাহজাদা মিয়ার সভাপতিত্বে স্মরন সভায় বক্তব্য রাখেন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর হুমায়ন কবির, হাসান মন্জু,সহ জেলা উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
সভায় বিএনপি কমিটি গঠন থেকে ২০১৯ সাল পর্যন্ত উপজেলা ইউনিয়ন ও পৌরসভা শাখা বিএনপি সাথে সম্পৃক্ত প্রায় চল্লিশজন নেতাকর্মী মৃত্যুবরন করেন। তাদের রাজনৈতিক আদর্শ চর্চা এবং তাদের রুহের দোয়া মাগফেরাত কামনা করে। সভার শুরুতেই নিহত পরিবার পক্ষ থেকে সালাম বিনিমিয় ও দোয়া চাওয়া হয়।


