কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদ দাতা ঃ বেসরকারি উন্নয়ন সংস্থা আরএসসি-ডিসিআই, আশরাফুল ও নাসরিন ইসলাম মেমোরিয়াল ফান্ডের সহায়তায় পটুয়াখালী জেলার বাউফলে বৃত্তি প্রদান ও ইংরেজি বানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৬ সেপ্টেম্বর সোমবার পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি), আশরাফুল ও নাসরিন ইসলাম মেমোরিয়াল ফান্ড এর যৌথ সহযোগিতায় বৃত্তি প্রদান ও ইংরেজি বানান প্রতিযোগিতার আয়োজন করা হয়।
৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্যক্রম ভিত্তিক গণিত ও ইংরেজী পরীক্ষা এবং ইংরেজি বানান প্রতিযোগিতায় প্রাপ্ত গড় নম্বরের ভিত্তিতে মোট ২৯জন শিক্ষার্থীকে বৃত্তিপ্রদান করা হয়। বানান প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিশুদের শুদ্ধ বানানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করা এবং যেকোন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাদের প্রতিযোগিতামূলক মানসিকতার বিকাশ এবং দুস্থ শিশুদের অর্থনৈতিক সহায়তা প্রদান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, আরএসসি কর্মকর্তা ওয়াহিদ রহমান ও কাজী হাসানুজ্জামান প্রমুখ। ৩টি বিদ্যালয় থেকে প্রাথমিকভাবে বাছাইকৃত মোট ২৩০ শিক্ষার্থীর মধ্য থেকে গড় নম্বরের ভিত্তিতে মোট ২৯ জন চুড়ান্তভাবে প্রতিযোগিতার জন্য মনোনীত হয়। চ‚ড়ান্ত প্রতিযোগিতায় তিনটি শ্রেণীর বিজয়ী প্রথম ৫ জন করে ১৫জনকে বিজয়ী পুরষ্কার এবং অবশিষ্ট ১৪ জনকে সান্ত¦না পুরষ্কার হিসেবে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া ৪ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।


