কহিনুর বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় হাসি বেগম নামে ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০১ অক্টোবর) রাতে বাউফল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠায়। হাসি বেগম ওই ইউপির জয়ঘোড়া নুর মোহাম্মদ সিদ্দিকী দাখিলা মাদ্রাসায় ৬ষ্ট শ্রেনীর নিয়মিত শিক্ষার্থী ও বীরপাশা গ্রামের নজরুল ইসলামের কন্যা।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৯টার দিকে হাসিকে রান্না ঘরের আড়ার সঙ্গে গলায় দঁড়ি পেচানো ঝুলতে দেখে খুশি নামে অপর বোন চিৎকার দেয়। ওই সময়ে প্রতিবেশিরা ছুটে এসে বাউফল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসির মরদেহ উদ্ধার করে। শিক্ষার্থীর মা রুনু বেগম পরকিয়া প্রেমে পরে জয়নাল হোসেন নামে একজনের সাথে পালিয়ে যায়। ওই ঘটনায় অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন এমন ধারণা স্থানীয়দের। বাউফল থানার ওসি আল মামুন জানান, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।


