বাউফলে মুক্তিযোদ্ধাদের সাথে আ স ম ফিরোজ এমপির মতবিনিময়

কহিনুর বাউফল (পটুয়াখালী )প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় মুক্তিযোদ্ধাদের সাথে সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ এমপি মতবিনিময় করেছেন । সোমবার দুপুর ১২ টার দিকে ইউএনও আল আমিন এর সভাপতিত্বে আওয়ামীলীগের দলীয় কার্যালয় জনতা ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম. ফিরোজ এমপি বলেছেন, যুদ্ধকালীন সময়ে কোন বড় লোকের ছেলে, কোন সচিবের ছেলে কিংবা কোন মন্ত্রির ছেলেকে পাইনি; গ্রামের মধ্যবিত্ত ও কৃষক পরিবারের সন্তানদেরই মুক্তিযুদ্ধকালীন সময়ে পাশে পেয়েছি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ বারেক , সাবেক জেলা কমান্ডার আঃ হালিম, সাবেক উপজেলা কমান্ডার শামসুল আলম মিয়া, মুক্তিযোদ্ধা আবুল কালাম খান, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন প্রমুখ । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মুক্তিযোদ্ধাও প্রায়ত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যগন।