বাউফলে মৎস্য সপ্তাহ ২০১৯ মুল্যায়ন,পুরস্কার বিতরণ ও সমাপনী সভা অনুষ্ঠিত

কহিনুর বাউফল(পটুয়াখালী)সংবাদ দাতাঃ পটুয়াখালী জেলার বাউফলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে মুল্যায়ন,পুরস্কার বিতরণ ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জসীম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে,বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম মিসু, উপজেলা কৃষি অফিসার আরাফাত হোসেন,সমাজ সেবা অফিসার মনিরুজ্জামান। এছাড়া স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও জেলেসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।